রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মক্কা-মদিনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

সৌদি সামরিক বাহিনীর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আকাশ পথেই ক্ষেপণাস্ত্র দুটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। তবে ধ্বংস করার পর সেগুলোর কিছু অংশ বা ধ্বংসাবশেষ দেশটির জেদ্দা ও তায়েফসহ বিভিন্ন জনবসতিপূর্ণ ও উন্মুক্ত এলাকায় আছড়ে পড়ে। সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ পড়ার ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হুতি বিদ্রোহীদের এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সৌদি আরব ও তার জোট দীর্ঘদিন ধরে ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেলেও এই ধরনের হামলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD