রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ইরান-পাকিস্তান সীমান্ত বাণিজ্য পুনরায় চালু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তান ও ইরানের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গাবদ-রিমদান সীমান্ত করিডোর পুনরায় খুলে দেওয়া হয়েছে। এর ফলে শনিবার থেকে দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এক সপ্তাহের স্থগিতাদেশের পর সীমান্ত খুলে দেওয়ায় উভয় পাশে আটকে পড়া এলপিজি ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকগুলোকে গন্তব্যে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

গওয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, এই সীমান্ত বাণিজ্য চালুর ফলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে। সাম্প্রতিক কিছু নিরাপত্তা জনিত কারণে সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার ফলে উভয় দেশের ব্যবসায়ীরা কিছুটা উদ্বেগের মধ্যে ছিলেন। তবে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ায় এবং উভয় দেশের সদিচ্ছার কারণে এই বাণিজ্যিক রুটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

এই করিডোরটি পুনরায় চালু হওয়ায় সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে এবং উভয় দেশের সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD