রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

মেজর জাহিদের স্ত্রীকে আয়নাঘরে নিপীড়ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের নেপথ্য সত্য জেনে ফেলাই কাল হয়েছিল সেনা কর্মকর্তা মেজর জাহিদুল ইসলামের। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ২০১৬ সালের ২ সেপ্টেম্বর রাতে সাজানো বন্দুকযুদ্ধে তাকে হত্যা করা হয়। এরপর আড়াই বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়েছিল তার লাশ। স্বজনরা কাছে থেকেও তার মরদেহ দাফন করতে পারেননি।

এই হত্যাকাণ্ডের পর মেজর জাহিদের স্ত্রীকেও গুম করে রাখা হয়েছিল কুখ্যাত আয়নাঘরে। সেখানে তার ওপর চালানো হয় অমানবিক শারীরিক ও মানসিক নিপীড়নের বিভীষিকা। তৎকালীন সরকারের ক্ষমতার অপব্যবহার করে কীভাবে গুম ও বিচারবহির্ভূত হত্যা চালানো হতো, এই ঘটনার মধ্য দিয়ে সেই চিত্রই আবারও উন্মোচিত হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এসব গোপন বন্দীশালার লোমহর্ষক তথ্য একে একে বেরিয়ে আসছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন এসব নিপীড়নের সঠিক বিচার দাবি করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তৎকালীন সরকারের সময়ে সংঘটিত প্রতিটি গুম ও খুনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD