সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৩২৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২৩০ জনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখতে এবং সমাজ থেকে অপরাধের মূলোৎপাটন করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD