পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় এ প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান অপরিসীম এবং এই খাতের লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রা ও নায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্যের ঊর্ধগতির কথা বিবেচনা করে শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের মধ্যে দীর্ঘ দরকষাকষি চলছে। জাতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এই নতুন মজুরি কাঠামোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের নায্য পাওনা নিয়ে নানা টালবাহানা করেছিল বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের নায্য অধিকার ও দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত আসার প্রত্যাশা করছেন দেশের অর্থনীতিবিদ ও শ্রমিক নেতারা। সোমবারের সভায় এই বিষয়ে চূড়ান্ত কোনো রূপরেখা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি