মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১২:৩৯ pm

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (৯ আগস্ট) সকালে ঝিনাইদহের স্বরূপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ তিন দালাল জেলেপোতা মাঠ দিয়ে রিয়াজ উদ্দিনকে ভারতে পাঠানোর সময় স্থানীয়দের হাতে আটক হন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্যামকুর বিওপি ও মহেশপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম তরু জানিয়েছেন, দালালরা রিয়াজ উদ্দিনকে মাঠের মধ্যে দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফিরে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে রিয়াজ উদ্দিন বলেন যে, দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়েছে। বিষয়টি থানায় জানালে এসআই আলমগীর ঘটনাস্থলে হাজির হন। খবর পেয়ে বিজিবি সদস্যরাও আসেন। পরে তাদেরকে থানায় নেওয়া হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD