বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার অনুমতি পেলেন না সানি লিওন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

কেরালা বিশ্ববিদ্যালয়ে পারফর্মে করার অনুমতি পেলেন না বলিউড অভিনেত্রী সানি লিওন। আগামী ৫ জুলাই সেখানে একটি ইভেন্টের আয়োজন ছিল। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমতি না মেলায় সানি লিওনের পারফর্ম করার সুযোগ হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন ঠিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহন কুন্নুম্মলের আপত্তিতে প্রোগ্রাম তালিকা থেকে সানি লিওনের শো বাদ দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্ধকার অতীতের জন্যই বাদ পড়লেন সানি লিওন? বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তেমনটা নয়। গত বছরের নভেম্বরে কেরালার এনার্কুলাম জেলার কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বার্ষিক কনসার্টে পদদলিত হয়ে মারা যান ৪ জন ছাত্র। আহত হন ৬০ জনেরও বেশি। সেদিন বিশ্ববিদ্যালয়ে নিকিতা গান্ধীর কনসার্ট ছিল। তার গান শুনতে গিয়েই ভিড়ের সৃষ্টি হয়।

আয়োজকদের সঠিক ব্যবস্থা না থাকায় বেপরোয়াভাবে অনেকেই কনসার্টে ঢুকে পড়েন। ফলে প্রয়োজনের অতিরিক্ত ভিড় জন্মায় এবং পদদলিত হয়ে কয়েকজনের প্রাণ যায়। সে কথা বিবেচনায় রেখেই সানি লিওনের শো বাতিল করেছেন কেরালা বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদন অনুসারে, ‘কেরালা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহনন কুন্নুম্মল, সানি লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।

উপাচার্য বলেছেন, কোনও অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এই ধরনের নাচ-গানের অনুষ্ঠান করা যাবে না।

সানি লিওন কে খুব শীঘ্রই মালায়লাম সিনেমাতে। ছবিটি পরিচালনা করেছেন পাম্পালি। সবশেষ অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD