বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করবে ছাত্রলীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পর স্বাগত জানিয়ে মিছিল করবে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৫ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল বৃহস্পতিবার বিকেল ৫টায়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD