বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বগুড়ার ধুনটে সাড়ে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে থমকে গেছে বগুড়ার ধুনট উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নেওয়া সাতটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ। কাজের অগ্রগতি ৭৫ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে রড, সিমেন্ট ও খোয়ার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত বাজেটের মধ্যে কাজ শেষ করতে হিমশিম খাচ্ছে। এর ফলে ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পরই হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সড়কগুলোর কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী করে তোলে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে উৎপাদিত কৃষিপণ্য যথাসময়ে বাজারে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান করে অসমাপ্ত কাজগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে জনদুভোগ আরও প্রকট আকার ধারণ করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD