জিরোপয়েন্ট থেকে শুরু করে একদম সদরঘাট পর্যন্ত রাস্তায় বা ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। তিনি গণমাধ্যমকে জানান, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এবং ট্রাফিক ব্যবস্থার দীর্ঘদিনের জট নিরসনে এই কড়া পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে, তবে জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে কোনোভাবেই অবৈধ দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় ফুটপাত দখল করে চাঁদাবাজির যে সংস্কৃতি গড়ে উঠেছিল, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগীরা যেভাবে নগরজীবনকে জিম্মি করেছিল, তা আর হতে দেওয়া হবে না।
নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সাধারণ পথচারীদের ফুটপাত ব্যবহারে পূর্ণ অধিকার নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে নগরীতে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক