বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করার আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এই লংমার্চকে সফল করতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে রাজধানীর কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও সাতরাস্তা এলাকায় ব্যাপক প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মী ও দায়িত্বশীলরা পথচারী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই ছয় দফা দাবি অত্যন্ত সময়োপযোগী। সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলনকে সফল করতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি বলে মনে করেন তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নানা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ দলীয় ঐক্য এই লংমার্চের কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে দেশের সাধারণ মানুষ লংমার্চের মূল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং এতে একাত্মতা প্রকাশ করে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD