দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে এডিস মশাবাহিত এই ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৫২ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে দেশের স্বাস্থ্যখাতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। জমে থাকা পানি পরিষ্কার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর কঠোর জোর দেওয়া হচ্ছে।
অতীতেও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম অব্যবস্থাপনার শিকার হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, সময়মতো হাসপাতালে ভর্তি না হলে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেড়ে যায়। তাই জ্বর আসাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক