ফিলিপাইনে একটি বিমান ঘাঁটিতে প্রশিক্ষণের সময় আকাশে দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন। শনিবার ফিলিপাইন বিমান বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিঙ্গুইয়ান গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো এয়ার বেস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণ চলাকালীন বিমান দুটি নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়।
ঘটনার পর পরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিমান বাহিনীর পক্ষ থেকে এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব।
আরববাংলা টিভি/ডেস্ক