শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

আদালতের নির্দেশ সত্ত্বেও ধরাছোয়ার বাইরে কার্যকর নিষিদ্ধ আ.লীগ নেতা সজিব আলী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

হবিগঞ্জ জেলা কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি সজিব আলী বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নিরাপদ আশ্রয় গ্রহণ করে দিব্যি প্রভাব বিস্তার করে চলেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত জুলাই হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। অথচ এত গুরুতর অভিযোগ থাকার পরও তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দিবালোকের মতো প্রকাশ্যে শহরে ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বিশ্লেষকরা মনে করছেন, শ্রমিক সংগঠনের পদকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং আইনের আওতার বাইরে থাকা বিচারহীনতার সংস্কৃতিকে দীর্ঘায়িত করছে। অবিলম্বে এই আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD