বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার কঠোর সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সমুদ্রের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে উপকূলীয় জেলাগুলোতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক