রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাবে লিফট উদ্বোধন ও একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD