সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

পাকিস্তানে বোমা হামলায় ৫ পুলিশ নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার (৮ জানুয়ারি) বোমা হামলায় পুলিশের অন্তত ৫ সদস্য নিহত হয়েছেন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন তার। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার মামুন্দ এলাকায় এ বোমা হামলার ঘটনাটি ঘটে। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত। খবর এএফপির।

প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তাঁরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। খবর নিশ্চিত করেছেন বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক।

তিনি বলেন, এই হামলায় পুলিশের অন্তত ৫ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবানসহ ইসলামপন্থী জঙ্গিরা অতীতে অনেক পোলিও টিকাদান কর্মীসহ তাঁদের নিরাপত্তাকাজে নিযুক্ত ব্যক্তিদের হত্যা করেছে। পাকিস্তান ও আফগানিস্তানে এখনো স্থানীয় রোগ হিসেবে পোলিওর উপস্থিতি রয়েছে। ভাইরাসজনিত এই রোগে স্থায়ী পক্ষাঘাত হয় এ দেশে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD