রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ বিরাজ করছে। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের দাবি, পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালিয়ে রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে।

ঘটনার দীর্ঘ পাঁচ দিন পর রোববার দুপুরে ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে নিহতের পরিবার ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারে নিক্সন চৌধুরীকে প্রধান আসামিদের অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও অনেক নেতাকর্মীর নাম রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে এবং আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নানা পটপরিবর্তন ঘটে চলেছে। এর আগে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম এবং তাদের সহযোগী সংগঠনগুলোর উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই হত্যাকাণ্ডের পেছনেও রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, অপরাধী যেই হোক না কেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে মূল পরিকল্পনাকারীরা গ্রেফতার হবে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD