রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

আসামে বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বিদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের আটক ও জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার সামনে এসেছে। এসব ঘটনায় নারী ও শিশুসহ অনেককে সীমান্তে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর বাধায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি শুরু করেছে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নানা উপায়ে বাঙালিদের পুশব্যাক করার এই অপচেষ্টা দীর্ঘদিনের। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে সীমান্তে বিজিবির দৃঢ় অবস্থান এবং তৎপরতার কারণে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হচ্ছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD