সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট ৭২২টি এনজিওর। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত নিয়মাবলী লঙ্ঘন, অনিয়ম এবং নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই এনজিওগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকারের এই ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন ভুঁইফোড় ও দলীয়করণের মাধ্যমে অনুমোদন পাওয়া সংস্থাগুলোর ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা অর্থায়নে এসব এনজিওর কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD