কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে পণ্য পারাপারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় যে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত চৌকির সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
জ জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, প্রসাধন সামগ্রী এবং শাড়ি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরববাংলা টিভি