সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারে চরম ঝুঁকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

চিকিৎসা নিতে হাসপাতালে আসা অসুস্থ মানুষ ও তাদের স্বজনরা সীতাকুণ্ডে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। একদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যদিকে রোগী ও স্বজনদের যাতায়াতের মূল পথ—মাঝখানে অবস্থিত উঁচু সড়ক বিভাজক (ডিভাইডার)। নিরাপদে পথ পারাপারের জন্য কোনো ধরনের ওভারপাস বা জেব্রা ক্রসিং না থাকায় প্রতিদিন শত শত মানুষ এই প্রাণঘাতী ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মহাসড়কের দুই পাশে অবস্থিত জনবহুল এই এলাকার বাসিন্দারা চিকিৎসাসেবা নিতে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন, তখন তাদের প্রায় এক কিলোমিটার ঘুরে ইউটার্ন নিতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া অসুস্থ রোগী ও বয়স্কদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে রোগীরা উঁচু সড়ক বিভাজক বা ডিভাইডার টপকে মহাসড়ক পার হন। একই সঙ্গে অনেক সময় অ্যাম্বুলেন্সগুলোও সময় বাঁচানোর তাগিদে উল্টো পথে চলাচল করে, যা যেকোনো সময় বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটাতে পারে।

স্থানীয় সচেতন নাগরিক ও চিকিৎসকরা জানান, অবিলম্বে এই মহাসড়কের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পদচারী সেতু বা ওভারপাস নির্মাণ করা অত্যন্ত জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের জনগুরুত্বপূর্ণ দাবিগুলো বারবার উপেক্ষিত হলেও, বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত নজর দেওয়া প্রয়োজন। অন্যথায় যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD