মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। টানা বর্ষণ এবং শিলাবতী ও ঝুমি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে ঘাটাল পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানির নিচে চলে গেছে।

শহরের যেসব সড়কে মাত্র কিছুদিন আগেও যানবাহন চলাচল করত এবং মানুষের পদচারণায় মুখরিত থাকত, সেখানে এখন বইছে নদীর স্রোত। যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। স্থানীয় বাসিন্দাদের বুকসমান পানির মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও পানীয় জলের সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD