আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে তৎকালীন এক এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি লাভ করেছিলেন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিভিন্ন দমনপীড়ন ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে কারাবন্দী করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই কারামুক্তি দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি অন্যতম মাইলফলক হিসেবে স্মরণ করছেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে দিবসটি উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই দিনটিকে স্মরণ করে বক্তারা বলেন, সকল প্রতিকূলতা পেরিয়ে দেশের মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সচেষ্ট ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আরববাংলা টিভি/ডেস্ক