ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকার বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।
শহরের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে নগরবাসীর দৈনন্দিন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। চলতি শীতের আমেজের শুরুতে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা বা হিমেল হাওয়া অনুভূত হতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক