শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ঢাকায় আজ হালকা বৃষ্টি হলেও বাড়তে পারে তাপমাত্রা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:৪১ am

ঢাকা ও আশপাশের এলাকায় আজও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, বৃষ্টি ও বাতাস সত্ত্বেও বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯১শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD