শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১:১৭ pm

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭১ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৩ জন, যাদের মধ্যে ১৪৪ জন পুরুষ ও ১২৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ৪১ হাজার ৭৬৩ জন পুরুষ ও ২৫ হাজার ৭০১ জন নারী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD