অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। ফিলিস্তিনি জনগণের ওপর চলা এই নিপিড়ন ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি অবিলম্বে এসব অবৈধ তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও বলেছে, এসব অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে কঠোর জবাবদিহির মুখোমুখি করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের তাগিদ দিয়েছে ওআইসি।
ওআইসির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিয়ত অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে ও জনপদে ইসরাইলি বসতি স্থাপনকারীরা উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়নে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি