গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন রোগী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে ৯৬ জন, ঢাকায় ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন রয়েছেন। রাজশাহী বিভাগে ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
গত একদিনে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে এবং অন্যজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তরে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০৯ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০২ জনের।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে ৯৫ জন মারা গেছেন। বরিশালে মৃত্যু হয়েছে ৩২ জনের, ঢাকা উত্তরে ২৭ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকার অন্যান্য অঞ্চলে ৩ জনের মৃত্যু হয়েছে।