মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৩৫৫৯ মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১২:৫০ pm

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুইদিনে ৩ হাজার ৫৫৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৯ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

এছাড়া অভিযানকালে ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD