শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৩:২৫ am

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিক হাতহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন।

তিনি বলেন, নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD