নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের টাঙ্গাইল জেলা নেতা সৌরভ সিকদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত সাড়ে দশটার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এই নেতার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ সিকদার সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি নিজ দল থেকে বহিষ্কৃত হন। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার নানা ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে।
আরববাংলা টিভি