রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

চৌদ্দগ্রামে শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীতশিল্পী, জামায়াত কর্মী ও বাইক রাইডার কাজী ইউসুফ হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত অভিযুক্ত মো. আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিমসহ অন্য আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন গণমাধ্যমকে জানান, ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রকাশ্যেই আসামিরা ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে তারা অভিযোগ করেন। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ভিন্নমতের মানুষদের ওপর দমনপীড়ন চালানো হতো। সেই ধারাবাহিকতায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD