ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর দেশটির ফুটবলে নতুন করে বিতর্ক ও অসন্তোষের ঢেউ উঠেছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও কার্লো আনচেলত্তির অধীনে দলের ধারাবাহিক ব্যর্থতায় ভীষণ ক্ষুব্ধ ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং বর্তমান সিনিয়র রাজনীতিবিদ রোমারিও।
ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে রোমারিও গণমাধ্যমকে জানান যে, দলের কৌশলগত ও মানসিক প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি রয়েছে। মাঠের খেলায় তার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি মনে করেন, বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল দল আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে। গত কাতার বিশ্বকাপ বা কোপা আমেরিকার পর থেকেই দেশটির ফুটবলে অস্থিরতা চলছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যেমন নতুন মেরুকরণ শুরু হয়েছে, তেমনি ব্রাজিল ফুটবলেও আমূল পরিবর্তনের দাবি উঠেছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, আনচেলত্তির ভবিষ্যৎ এখন সুতোর ওপর ঝুলছে এবং পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল না পেলে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
আরববাংলা টিভি