ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে গৃহবধূ সুচিত্রা বিশ্বাসের মাথার চুল কেটে ও শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আন্না ওরফে টনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৪ অক্টোবর বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এই বর্বরোচিত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে গৃহবধূ সুচিত্রা বিশ্বাসের ওপর হামলা চালায় অভিযুক্তরা। তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে মাথার চুল কেটে দেওয়া হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রধান আসামি আন্না ওরফে টনি খাতুন।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের নারী নির্যাতনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক