শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

জাতীয় স্বার্থে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:২০ pm

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমরা ভারতের সঙ্গে সম্পৃক্ত থাকব এবং দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। তারা আমাদের প্রতিবেশী। আমাদের কার্যকর সম্পর্ক থাকা উচিত। জাতীয় স্বার্থের ক্ষেত্রে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই আপস করে আমরা কোনো কিছু করতে পারি না।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন এরপর যারা আরো অপরাধী ভারতে পালিয়ে আছে৷ এটা একটা স্বাভাবিক দাবি, বাংলাদেশের মানুষের সেন্টমেন্টের দাবী, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সাথে এনগেজড করি।

তিনি আরও বলেন, ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসানসেন্স এ আমরা এসবো, দেন ওই কেন ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে ওই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোন রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রামওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইমিনিস্টার টু প্রাইমিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টমেন্ট হার্ড করেছে। আর আমরা ন্যাশনাল ইন্টারেস্ট এর ভিত্তিয়ে নেক্সেটে যাবো।

হুমায়ুন কবিরের সঙ্গে এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD