বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এই মহাসড়কটির নির্মাণ ও সংস্কার কাজে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং স্থানীয় কিছু অসাধু ব্যক্তির যোগসাজশের কারণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, তবে সরকারের প্রায় পৌনে ২০০ কোটি টাকারও বেশি অর্থ অপচয় বা গচ্চা যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রকারান্তরে লাভবান হবে কেবল দুর্নীতিবাজ সিন্ডিকেট, আর চরম ভোগান্তির শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে এই অঞ্চলের কয়েক লাখ সাধারণ মানুষকে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রাক্কলন বা শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহাতে হলেও নতুন করে শুরু হওয়া এই উন্নয়নে অনিয়মের ছায়া পড়ায় মানুষের আশাভঙ্গ হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমকে স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে কাজ চালিয়ে গেলেও তদারকি সংস্থাগুলোর দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে যেভাবে হরিলুট চালানো হয়েছে, তারই ধারাবাহিকতা হয়তো এখনও তৃণমূলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বজায় রাখার চেষ্টা চলছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্টদের দোসরদের কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অবিলম্বে এই সড়ক প্রশস্তকরণ কাজের অনিয়ম তদন্ত করে নিরপেক্ষ ও টেকসই কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD