বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

চাঁদপুরে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ

কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার এবং নাশকতা রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে গোপনে রাজনৈতিক তৎপরতা চালানোর চেষ্টার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD