বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ

কুমিল্লা থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ত্রিশজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে আনন্দভ্রমণ ও শিক্ষা সফরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি গভীর রাতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি মহাসড়কের পাশের খাদ পড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ এবং হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের মাথায় ও শরীরে গুরুতর আঘাত রয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় শিক্ষা সফর দলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD