মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।

গুলশান থানা সূত্রে কালবেলা এসব তথ্য নিশ্চিত হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD