রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোর ৬টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই এলাকায় চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। এ সময় গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রাণ হারান। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হলেও সাধারণ মানুষের মাঝে আইনের হাতে অপরাধীকে সোপর্দ করার প্রবণতা কমে যাওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD