শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ২:১৬ pm

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।

হামলার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এরই মধ্যে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD