বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় ওয়াকফের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ণ

কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় ওয়াক্‌ফ স্টেটের শতকোটি টাকার জমি দখল করে ওয়াক্‌ফ প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এই মূল্যবান সম্পত্তি কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। সম্প্রতি সেখানে কোনো ধরনের নিয়মনীতি বা আইনি তোয়াক্কা না করেই বহুতল ভবন তোলার কাজ শুরু হয়েছে।

এই ঘটনার পর থেকেই স্থানীয় এলাকাবাসী এবং প্রকৃত ওয়ারিশদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যেকোনো মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে একটি চক্র এই বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই অবৈধ নির্মাণকাজ বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী ও ওয়ারিশদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয়রা জানান, ওয়াক্‌ফ সম্পত্তির সুরক্ষায় সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন। অন্যথায় জনরোষের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD