রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সারা দেশের রাজপথে শক্ত অবস্থানে থাকবে বিএনপি। রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির জ্যেষ্ঠ নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে, তখনকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় সজাগ রয়েছে।

নেতৃবৃন্দ আরও জানান, বিগত ফ্যাসিবাদী আমলে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর ধরে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছিল। তার আপসহীন নেতৃত্ব ও ত্যাগের ফলেই আজ দেশের মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এর জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD