বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ২০ নেতাকর্মী গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিল। পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এই সফল অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য যে, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নানাভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে দেশব্যাপী এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। কাপাসিয়া থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD