রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছ। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়ে চারজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক এই বিমান দুর্ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এই ঘটনার পর।

শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবার কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে র‍্যাং ডেস ইকোসের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ উদঘাটনে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা বিমানটির যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়া সংক্রান্ত কোনো জটিলতা ছিল কি না, তা খতিয়ে দেখছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD