রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২৭ সেপ্টেম্বর) ভোরে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র ও দেশের উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর এই সফর দেশের আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা। দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে গণমাধ্যমকে জানান তারা। দুবাই থেকে বিশেষ ফ্লাইটে তার দেশের মাটিতে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁর এই সফল সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD