যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় নরইস্টার-এর আঘাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় উপকূলীয় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঝড়ের তাণ্ডবে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক