রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবেই বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিদেশে পালিয়ে থাকা অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করা হয়েছে।

সাবেক এই বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। দেশের আইনকে ফাঁকি দিয়ে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কাতারে দেশটির পুলিশের হাতে আটকের পর এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। কূটনৈতিক ও আইনি চ্যানেল ব্যবহার করে দ্রুত তাকে দেশে এনে আইনের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। এই গ্রেপ্তারের ফলে দেশের অন্যান্য দুর্নীতি মামলার আসামিদের মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD