রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

ভারতের নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিসহ প্রবাসী ভারতীয়রা। যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে দাঁড়িয়ে ধ্রুব রাঠি বলেন, ভারতে প্রতিবাদের কণ্ঠস্বরকে দাবিয়ে রাখার অপচেষ্টা চলছে এবং নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ।

বিক্ষোভকারীরা ভারতের নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। এ সময় পার্লামেন্ট স্কয়ার চত্বর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রবাসী ভারতীয়রা ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান।

গণমাধ্যমকে জানান আয়োজকরা, ভারতের মূলধারার সংবাদমাধ্যমে যখন জনগণের প্রকৃত কথা বলতে দেওয়া হচ্ছে না, তখন প্রবাস থেকেই এই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। এই আন্দোলন শুধু একজন ব্যক্তির পদত্যাগের জন্য নয়, বরং ভারতের সামগ্রিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার একটি সম্মিলিত প্রচেষ্টা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের বিক্ষোভ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। প্রবাসী তরুণ সমাজ ও প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরদের এই অংশগ্রহণ বিশ্ববাসীর সামনে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নতুন করে তুলে ধরছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD